1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

যশোর শহরে ডাকাতি, ৪ লাখ টাকার মালামাল লুট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ১৮০ Time View

যশোর শহরের খড়কি পশ্চিমপাড়া এলাকায় শনিবার রাত ১১টায় আমিনুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে।

ডাকাতরা ওই পরিবারের লোকজনকে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

গৃহকর্তা আমিনুর রহমান জানান, রাত ১১টার দিকে তার স্ত্রী দ্বিতীয় তলা থেকে নিচে নামলে ৪/৫ জনের একদল ডাকাত তার মাথায় পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে ঘরে প্রবেশ করে।

এরপর তারা ঘরের আলমারি ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন, ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

এ সময় আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা ল্যাপটপ ও ক্যামেরা ফেলে  রেখে যায়।

এ ঘটনার পর যশোর পুলিশ সুপার (এসপি) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান ও কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ