1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ

যশোর শহরে ডাকাতি, ৪ লাখ টাকার মালামাল লুট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ১৯৭ Time View

যশোর শহরের খড়কি পশ্চিমপাড়া এলাকায় শনিবার রাত ১১টায় আমিনুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে।

ডাকাতরা ওই পরিবারের লোকজনকে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

গৃহকর্তা আমিনুর রহমান জানান, রাত ১১টার দিকে তার স্ত্রী দ্বিতীয় তলা থেকে নিচে নামলে ৪/৫ জনের একদল ডাকাত তার মাথায় পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে ঘরে প্রবেশ করে।

এরপর তারা ঘরের আলমারি ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন, ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

এ সময় আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা ল্যাপটপ ও ক্যামেরা ফেলে  রেখে যায়।

এ ঘটনার পর যশোর পুলিশ সুপার (এসপি) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান ও কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ