1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ফের আইসিইউতে নেওয়া হলো সাহারা খাতুনকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৪৩ Time View

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে ৷

আজ শুক্রবার সকালে সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর হার্টবিট পাওয়া যাচ্ছিল না। চিকিৎসকরা পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনেন। এর পর সকাল ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।

তার ভাগিনা মজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

মজিবর রহমান বলেন, শুক্রবার (২৬ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এর পর সকাল ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।

জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ