1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বিএমএ সভাপতি ডা. মহিউদ্দিন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৮ Time View

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ম তলার ১১৯ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ তার হাসপাতাল ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিলো। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়। মঙ্গলবার (২৩ জুন) তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিস রয়েছে। তার কিছু পরীক্ষা নীরিক্ষা করানো হচ্ছে।

ঢামেক হাসপাতালের উপ পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, তাকে হাসপাতালের নতুন ভবনের কেবিনে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ