1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সুশান্তের ভক্তদের পাশে সালমান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৮ Time View

সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা নিয়ে চলছে বিতর্ক, অভিযোগ। নেপোটিজম বিতর্কে আরও একবার আলোচনায় উঠে এসেছে, প্রশ্নের মুখে পড়েছেন করণ জোহর, সলমন খানসহ অভিনেতা, পরিচালক ও প্রতিষ্ঠানের নাম।

শুধু সুশান্তের হয়ে তার ভক্তরাই নন, ইন্ডাস্ট্রির মধ্য থেকেও পক্ষপাতিত্বের আঙুল উঠেছে তাদের দিকে। এ বিতর্কের মধ্যেই সালমান একটি টুইট করেছেন তার নিজের ভক্তদের উদ্দেশে। সেখানে নিজের ভক্তদের উদ্দেশ্যে সালমান লিখেছেন, ‘এই সময়ে সুশান্তের ফ্যানদের পাশে থাকুন। ওদের অভিযোগ, অভিশাপ কিংবা কটূক্তিতে কিছু মনে করবেন না, তার পিছনের আবেগটা বুঝতে চেষ্টা করুন। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা ভয়ঙ্কর, তাই এই মুহূর্তে সুশান্তের ভক্ত ও পরিবারের পাশে থাকার চেষ্টা করুন।’

প্রসঙ্গত, গত সপ্তাহান্ত থেকেই সুশান্তের ফলোয়ার ও ভক্তদের একটি দল রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। সালমান খান, করণ জোহরের বিরুদ্ধে তদন্তের দাবিতে তাদের কুশপুত্তলিকা ও ছবিও পোড়ায় তারা। সোশ্যাল মিডিয়াতেও নিরন্তর লড়াই চলছে বিভিন্ন পক্ষের। এরই মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় উল্লেখযোগ্য ভাবে ফলোয়ার কমে গিয়েছে করণ জোহর, আলিয়া ভাট ও সালমান খানের। সোনম কাপুর তার পাওয়া ‘হেট মেসেজ’-এর স্ক্রিনশট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কয়েকজন স্টারকিড আবার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থেকে বিরত থাকাই শ্রেয় মনে করছেন।

এদিকে, পুলিশ সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। যশ রাজ ফিল্মসের কনট্র্যাক্ট হাতে এসেছে পুলিশের। তা ছাড়া সুশান্তের চিকিৎসক, প্রেমিকা রিয়া চক্রবর্তীসহ আরও ১৫ জনের বয়ান খতিয়ে দেখা হচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ