1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

কটরেলকে খোঁচা মারার জবাব পেলেন গম্ভীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৫৫ Time View

খোঁচাখুঁচিতে গৌতম গম্ভীরের জুড়ি মেলা ভার। একমাত্র পাকিস্তানের শহিত আফ্রিদির সঙ্গে তার তুলনা চলে। আফ্রিদি করোনা আক্রান্ত হওয়ায় আপাতত দুজনের ঝগড়া বন্ধ আছে। তবে গত ডিসেম্বরে ক্যারিবীয় পেসার শেলডন কটরেলকে নিয়ে মন্তব্য করার জবাব এতদিন পর তাকে শুনতে হলো। আইপিএলের নিলামে বাঁ-হাতি এই ক্যারিবিয়ানকে ৮.৫ কোটি রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। কটরেলকে কেন নেওয়া হলো- তা নিয়ে খোঁচা মেরেছিলেন গম্ভীর।

আসলে কটরেলের ওপর ভরসা ছিল পাঞ্জাবের ডিরেক্টর অনিল কুম্বলের। সেই কারণেই কটরেলকে নেয় পাঞ্জাব। কিন্তু এর পরই প্রশ্ন উঠতে থাকে পাঞ্জাবের স্ট্র্যাটেজি নিয়ে। কটরেলের জন্য এত অর্থ ব্যয় করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে শুরু হয় আলোচনা। এ বিষয়ে তখন গম্ভীর বলেছিলেন, ‘আমার মনে হয় হতাশা থেকেই অনিল কুম্বলে কটরেলকে নিয়েছিল। কারণ সে ক্রিস মরিস বা প্যাট কামিন্সকে পায়নি। যখন চাহিদা বেশি কিন্তু যোগান কম, তখন এমন ধরনের ঘটনা ঘটে।’

গম্ভীরের মতে, মরিস বা কামিন্সের মতো পেসারদের না পেয়েই কটরেলকে নিয়েছিল পাঞ্জাব। ভারতের সাবেক ওপেনারের মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে কটরেল বলেছেন, ‘গম্ভীর কি সত্যিই এটা বলেছে? আমি জানতাম না এই ব্যাপারে। আমার পারফরম্যান্সই আমার হয়ে কথা বলে। জানি না গম্ভীর কেন এমন কথা বলল…। কিংস ইলেভেন পাঞ্জাবের সদস্য হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি মনে করি, আইপিএলে যেকোনো দলের কাছেই আমি মূল্যবান।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ