1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

কোচিং না করায় ১০ শিক্ষার্থীকে অধ্যক্ষের পিটুনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১২
  • ১৯৫ Time View

স্কুল পরিচালিত কোচিংয়ে ভর্তি না হওয়ায় ছাত্রদের পেটানোর অভিযোগ ওঠেছে কুষ্টিয়ার একটি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষক কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহ বুধবার ও বৃহস্পতিবার অষ্টম থেকে দশম শ্রেণির ১০ শিক্ষার্থীকে পেটান, যাদের তিন জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই তিন শিক্ষার্থী হলেন, সাজিদ হাসান প্রত্যয় (১৪), ইয়ামান হাসান শোভন (১৪) ও ওয়াহিদুজ্জামানকে (১৪)।

অভিভাবকদের অভিযোগ, স্কুল পরিচালিত কোচিং না করায় তাদের সন্তানদের অমানবিকভাবে পেটানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নবারূণ বিশ্বাস বলেন, “বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিন ছাত্র জরুরি বিভাগে এলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তারা নিজেদের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে।”

নির্যাতনের শিকার শিক্ষার্থীরা অভিযোগ করেন, মারধর ছাড়াও তাদের স্কুল থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকরা সাংবাদিকদের ওপর চড়াও হন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা ঘটনার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বুধবার তিন ছাত্রকে সামান্য ‘শাসন’ করা হয়েছে বলে স্বীকার করলেও বৃহস্পতিবার পেটানোর কথা অস্বীকার করেছেন অধ্যক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ