1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

করোনা আক্রান্ত আফ্রিদির জন্য দোয়া চাইলেন মুশফিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৫৩ Time View

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।
গতকাল শনিবার টুইটারে এক বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, গত বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করছিলাম। আমার শরীরে ব্যথা অনুভব হচ্ছিল। দুর্ভাগ্যবশত আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। সুস্থতার জন্য সকলের কাছে আমি দোয়া চাই। ইনশাহআল্লাহ্‌ আমি সুস্থ হয়ে উঠব।

এদিকে প্রাণঘাতী করোনা মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়েই লড়ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য যে ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিক, ১৭ লাখ টাকায় সেটি কিনেছিলেন আফ্রিদিই।
শুধু নিলামে মুশফিকের ব্যাট কেনা নয়, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছেন আফ্রিদি ও তার ফাউন্ডেশন। সংকটময় এই সময়ে মানুষের পাশে থাকতে থাকতে এবার তিনি নিজেই সংক্রমিত হয়েছেন অজানা এই ভাইরাসে।
সহযোদ্ধার এমন খবরে ব্যথিত বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। ভাতৃত্বের পরিচয় দিয়ে তিনি সকলের কাছে আফ্রিদির জন্য দোয়া চেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের প্রোফাইলে মুশফিক লিখেছেন, ‘আপনার (আফ্রিদি) এই খবরটা শুনে সত্যিই অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ আপনাকে রোগমুক্তি দান করুক। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।’
আফ্রিদির আগে পাকিস্তানের আরও অন্তত তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন। যথাযথ নিয়ম মেনে ১৪ দিনের কম সময়েই সুস্থ হয়েছেন সাবেক বাঁহাতি ওপেনার তৌফিক ওমর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ