1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

কলকাতায় আটকে পড়াদের আনতে আরো দুটি ফ্লাইট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাসের কারণে লকডাউনে কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার‌। আগামী ২৯ মে ও ৩১ মে সেখান থেকে বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আজ রবিবার কোলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডেপুটি হাইকমিশন জানায়, কলকাতায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নভোএয়ারের দুইটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৯ ও ৩১ মে বিকেল ৩টা ৪০ মিনিটে ফ্লাইট দুইটি ঢাকায় ফিরবে। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে কয়েক দফায় ভারতে আটকে পড়া নাগরিকদের জন্য কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই প্রভৃতি স্থান থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশের প্রায় সাড়ে তিন হাজার নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ