1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

সৈয়দপুরে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২
  • ২১৬ Time View

নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুলাল হোসেন (২০) নামে বখাটের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনারকলি মাহ্বুব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডিত দুলাল হোসেন সৈয়দপুর শহরের খেজুরবাগ মুন্সিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে।

এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, বখাটে দুলাল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো।

বিষয়টি স্কুলছাত্রীর অভিভাবক ওই বখাটের পরিবারকে জানায়। এতে বখাটের উত্ত্যক্তের মাত্রা আরও বেড়ে যায়।

এ অবস্থায় স্কুলছাত্রীর বাবা নিরুপায় হয়ে বখাটের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, বুধবার আবারও বখাটে দুলাল হোসেন ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমএ মান্নান দুলালকে হাতেনাতে আটক করেন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ