1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

হোটেলে জামালের সঙ্গে দেখা করতে আসেন আলিয়া ভাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৫৮ Time View

জামাল ভূঁইয়া। বাংলাদেশের ফুটবলের বড় তারকা তথা পোস্টার বয়। গত বছরের অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ঠিক আগ মুহূর্তে জামালের সাথে পরিচয় হতে গিয়েছিলেন বলিউডের তারকা আলিয়া ভাট। কিন্তু বলিউড সুন্দরীকে চিনতেই পারেননি বাংলাদেশ অধিনায়ক! আজ শুক্রবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফেসবুক লাইভ আড্ডায় জামাল সেই মজার গল্পটি বলেন।

বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ ছিল বারুদে ঠাসা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়ার বক্তব্য মন কেড়ে নিয়েছিল সবার। জামাল বলেন, ‘ম্যাচের আগে হোটেলের নিচে একজন মেয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি জানতাম না তিনি কে ছিলেন। তবে তিনি বলেন, তার নাম আলিয়া ভাট। তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন। আমি তার দিকে তাকাচ্ছিলাম, আর ভাবছিলাম। বলিউডের সিনেমা দেখা হয় না বলেই তাকে চিনতে পারিনি। পরে জানলাম, সে বড় বলিউড তারকা। তখন তার সাথে ছবি তুলতে না পারার আফসোস হচ্ছিল।’

লাইভ চলাকালীন, এক দর্শকের প্রশ্ন ছিল, বাংলাদেশ কি বিশ্বকাপ খেলতে পারবে? জামাল বলেন, ‘বিশ্বকাপ খেলা কঠিন কাজ। ভারত এত বড় দেশ, এত স্পন্সর-এত সুযোগ সুবিধা থাকার পরও তারা বিশ্বকাপ খেলতে পারছে না। কারণ এটি অনেক কঠিন। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে, একদিন আমরা বিশ্বকাপ খেলতে পারব। এ জন্য আমাদের পরিকল্পনা নিয়ে সামনে এগোতে হবে। আরো ভালো-ভালো ফুটবলার তৈরি করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ