1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই: তথ্য উপদেষ্টা

পাটুরিয়ায় বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ, চেকপোস্টে নেই কড়াকড়ি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৭ Time View

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।

ব্যক্তিগত যানবাহন চলাচলের মৌখিক অনুমতি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল পুনরায় চালু হওয়ায় মানুষ এখন গ্রামে ছুটছেন।

প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলযোগে যাত্রীরা ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে আসছেন । তবে বন্ধ রয়েছে বাস চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। রাত থেকে সকাল ৯টা পর্যন্ত ছয় শতাধিক পণ্য বোঝাই ট্রাক পারাপার করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস এবং অন্য যাত্রীদেরও অনায়াসে পার করা হচ্ছে। বর্তমানে ১৬টি ফেরি প্রস্তুত আছে। যাত্রীদের মাঝে যেন সামাজিক দূরত্ব বজায় থাকে সেজন্য প্রতিটি ফেরিতে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ জন যাত্রীকে উঠতে বলা হচ্ছে।

পাটুরিয়া ঘাটে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, গত দুদিন ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় ৬ কিলোমিটার জুড়ে পচনশীল ও জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। নির্দেশনা অনুযায়ী, পাটুরিয়া ঘাটে আটকে থাকা ওইসব গাড়ি পার করা হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পার করা হচ্ছে।

তবে মহাসড়কগুলোতে থাকা চেকপোস্টে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ