1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

রাস্তায় চলতে লাগবে পুলিশের পাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৬৭ Time View

করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে জরুরি প্রয়োজনেও ঘরের বাইরে বের হতে হলে পুলিশের পাস লাগবে। পুলিশ সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুধু জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ জরুরি পণ্য পরিবহন, সেবাপ্রদান, ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে এ পাস দেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এ পাস। পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন।
যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোন ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।
পাস সংগ্রহের জন্য এই ওয়েবসাইটে (https://movementpass.police.gov.bd) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, স্টুডেন্ট আইডি ইত্যাদি ব্যবহার করা যাবে।
সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এই পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, জরুরি পণ্য-সেবা প্রদানের কাজে বাইরে বের হওয়াদের চলাচলকে বাধামুক্ত করার জন্য শিগগিরই এই পাস দেওয়া হবে। এই পাস পেতে হলে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আবেদন যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে পাস দেবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ