1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

ওয়াসিম আকরামের সেই কথা বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল : পাইলট

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৫৭ Time View

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা উইকেটরক্ষক ছিলেন খালেদ মাসুদ পাইলট। দেশের ক্রিকেটে অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন তিনি। টাইগারদের সাবেক এই অধিনায়ক জানালেন, উইকেটরক্ষক হিসেবে তাঁর ভালো করার অনুপ্রেরণা দেওয়ার মানুষটা কে ছিলেন।

প্রাণঘাতী করোনার কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ। তাই এই সময়টায় দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গতকাল মঙ্গলবার (১৯ মে) তার সেই আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। তাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

এ সময় পাইলট বলেন, ‘এই ধরনের ক্রিকেটারদের সঙ্গে খেললে নিজের খেলাতেও আরও উন্নতি হয়। ওয়াসিম আকরামের মত ক্রিকেটার যখন আমাদের সামনে খেলেন তখন কিন্তু নিজেদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলব, আমি যখন ওয়াসিম আকরামের বিপক্ষে খেলেছি, তিনি যখন আবাহনীতে খেলতে আসেন তখন আমি কিপিং করতাম। আগের রাতে কিন্তু আমার ঘুম হয়নি এত জোরে বল করা ফাস্ট বোলার, এক্সট্রা বাউন্স, তার বিপক্ষে কিপিং করব কেমন করে! ওয়াসিম আকরাম তখন তো দুর্দান্ত ফর্মে ছিলেন। সেই ম্যাচে আমি কিন্তু খুব ভালো কিপিং করেছিলাম এবং ডাউন দ্য লেগে আমি কিন্তু একটা অসাধারণ ক্যাচ ধরেছিলাম। তখন তিনি (ওয়াসিম) এসে আমাকে সঙ্গে সঙ্গে বললেন, তুই তো মঈনের (খান) মতো ক্যাচ ধরেছিস। এই যে অনুপ্রেরণামূলক কিছু কথা কিন্তু মানুষকে মানসিকভাবে আরও উপরে নিয়ে যায়। সেটাই কিন্তু আমাকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ