1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঈদের নামাজ ঘরে পড়ার ফতোয়া সৌদি গ্রান্ড মুফতির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী মুসলমানদের ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায়ের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির বৈজ্ঞানিক গবেষণা কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখ।

স্থানীয় গণমাধ্যমকে গ্রন্ড মুফতি বলেন, ব্যতিক্রমী ও জরুরি পরিস্থিতিতে ঈদের নামাজ বাড়িতে পড়া জায়েজ উল্লেখ করে গ্র্যান্ড মুফতি বলেছেন, অন্যান্য নামাজ যেমন একাই ঘরে আদায় সম্ভব, ঈদের নামাজও তেমনি আদায় করা যাবে।

গ্র্যান্ড মুফতি বলেছেন, বর্তমানে পৃথিবীর জন্য মারাত্মক এক সঙ্কটের সময় চলছে। কঠিন পরিস্থিতিতে ঘরেই ঈদুল ফিতরের নামাজ আদায় করা উত্তম হবে। পাশাপাশি যতটা সম্ভব পরিবারের পাশে থাকা উচিত। কারণ অন্য সময় ব্যস্ততার কারণে আমরা তাদের হক নষ্ট করে থাকি।

এদিকে ঈদের আগের দিন থেকে টানা ৫ দিন পুরো সৌদি আরব জুড়ে ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার।

অন্যদিকে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া কাউন্সিলও বিশ্বের সব মুসলমানকে ঘরেই ঈদের নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামি শরীয়তের মূল উদ্দেশ্যে হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। তাই এবার ঈদের নামাজ ঘরেই আদায় করা উচিত।

করোনার প্রকোপের বিশ্বের বেশিরভাগ দেশে বন্ধ রয়েছে মসজিদগুলো। কয়েকটি মুসলিম প্রধান দেশে শর্তজুড়ে খুলে দেয়া হয়েছে মসজিদ। কিন্তু ঈদের নামাজ নিয়ে দ্বিধায় আছে দেশগুলো। কারণ ঈদের নামাজে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মানা বেশ কঠিন।

সূত্র- ্আল আরাবিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ