1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

দোকান খোলা রাখায় দুই জুয়েলার্সকে বহিষ্কার করেছে বাজুস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৫৭ Time View

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য দুই প্রতিষ্ঠানকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এগুলো হলো-ভাসাভী জুয়েলার্স ও পূরবী জুয়েলার্স। এ ছাড়া আরো ৩০টি সদস্য প্রতিষ্ঠানকে সতর্কতামূলক পত্র প্রেরণ করা হয়েছে। রবিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সম্প্রতি বাজুসের কার্যনির্বাহী কমিটি টেলিকনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এবং সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করার লক্ষ্যে ঈদুল ফিতর পর্যন্ত সকল জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখে ভাসাভী জুয়েলার্স ও পূরবী জুয়েলার্স।

বাজুস বলছে, প্রতিষ্ঠান দুটিকে সাময়িক বহিষ্কার করার আগে সংগঠনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সতকতামূলক পত্র দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দোকান খোলা রেখে শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ কারণে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং একই সাথে কেন এই বহিষ্কারাদেশ স্থায়ী করা হবে না তা জানতে চেয়ে পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, বাজুসের সদস্য প্রতিষ্ঠান ভাসাভী জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা। আর পূরবী জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক জগন্নাথ ঘোষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ