1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪০ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান করোনা সংকটে বিএনপি নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না। করোনা সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন ও জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে।
আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, ঈদ সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে চলে যাচ্ছেন। এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটের অতিরিক্ত সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ সময় সকলকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম উপেক্ষা নিজের এবং আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় ও গরীব মানুষের পাশে আছে। আমি নেতাকর্মীদের আসন্ন ঈদে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
সমাজের ধনী ও বিত্তবানদের তিনি বলেন, সরকারি সহায়তার পাশাপাশি অসহায় কর্মহীন মানুষের পাশে সবার আগে ছুটে গেছে আওয়ামী লীগ। চালিয়ে যাচ্ছে নানামুখী সহায়তা। আমি এ সময় সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবান ও সামর্থ্যবানদের কর্মহীন অসহায় ও প্রবাসি পরিবারগুলোর পাশে দাঁড়ানো অনুরোধ জানাচ্ছি।
মন্ত্রী বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টলাইনে যারা লড়াই করছেন, তাদের উদ্দেশে বলতে চাই আপনারা কোনো অবস্থাতেই মনোবল ও ধৈর্য হারাবেন না। এ সময় আপনারা যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন সে জন্য দেশবাসীর আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা হতাশ হবেন না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাযুদ্ধে জয়ী হব।
ওবায়দুল কাদের বলেন, সংকটের পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি আপনারা আস্থা রাখুন। সকলের সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে। সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ