1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

দায়িত্ব নিলেন মেয়র আতিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩২ Time View

দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নিয়েছেন তিনি।

করোনা মহামারি মোকাবেলাসহ বাসযোগ্য নগর গড়ার চ্যালেঞ্জের মুখে আজ বুধবার (১৩ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে উত্তর সিটির দায়িত্বভার হস্তান্তর করা হয় মেয়র আতিককে। এর পরই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন আতিক। করোনাভাইরাসের ঝুঁকি এড়ানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে ডিএনসিসি গুলশান নগর ভবনে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির মেয়র পদে নির্বাচিত হন আতিকুল ইসলাম। এর আগে ডিএনসিরির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম মেয়াদে মেয়র নির্বাচিত হন তিনি। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ