1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী এনসিপি নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করেছে : রাশেদ খান হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির

ভারতে করোনায় আক্রান্ত ৭০ হাজার ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৭৪ Time View

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৭৫৬। অপরদিকে মারা গেছে ২ হাজার ২৯৩ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২২ হাজার ৪৫৪ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।এদিকে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ১৯০ জনের। ওই রাজ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪৯৯ জন।মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি মানুষ। ফলে সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪০১। ওই রাজ্যে এখন পর্যন্ত মারা গেছে ৮৬৮ জন।এদিকে, গুজরাটে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪১ এবং মারা গেছে ৫১৩ জন। অপরদিকে তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৮ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশি। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ৩১ দশমিক ৭৩ ভাগ মানুষ সুস্থ হয়ে উঠেছে।করোনাভাইরাসের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়তে পারে ভারতে। গতকাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব নির্ধারিত ওই বৈঠকের পরেই ১৭ মের পর আরও এক দফায় লকডাউন বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন মোদি।১৭ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে করোনা নিয়ে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মোদি। সে সময় সবার মতামত জানতে চান তিনি। মুখ্যমন্ত্রীরা লকডাউন বাড়ানোর বিষয়ে নিজেদের মতামত জানান। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ