1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

অনুশীলন শুরু করেছে ইতালির দুই জায়ান্ট ক্লাব

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৫৬ Time View

কঠোর লকডাউনের দুই মাস পর শুক্রবার থেকে অনুশীলন মাঠে আসতে শুরু করেছে ইতালিয়ান দুই ফুটবল জায়ান্ট ইন্টার মিলান ও এসি মিলান। ইন্টার জানিয়েছে শুক্রবার তাদের সব খেলোয়াড় ও স্টাফের দেহে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। সে কারণেই তাদেরকে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে।

অধিনায়ক সামির হানডানোভিচের নেতৃত্বে দুপুরে খেলোয়াড়রা মিলানের ৩৫ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত আপিয়ানো গেনটাইল ট্রেনিং সেন্টারে এসে পৌঁছায়। এ সময় হানডানোভিচের সাথে আরো ছিলেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। খেলোয়াড়রা সবাই মাস্ক ও গ্লাভস পড়া ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তিনটি গ্রুপে খেলোয়াড়দের ভাগ করে শরীরের তাপমাত্রা মাপা হয়।

এর আগে সপ্তাহের শুরুতে ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান অনুশীলন শুরুর ঘোষণা দেয়। ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এ সময় বলেছিলেন ফুটবল যতক্ষন পর্যন্ত মাঠে না গড়াবে তা শুধু ক্ষতিই বয়ে নিয়ে আসবে। মিলানের সাবেক অধিনায়ক মালদিনি ও তার ১৮ বছরের ছেলে ড্যানিয়েল কোভিড-১৯এ আক্রান্ত হয়েছিলেন। সান সিরোর ক্লাবটি অবশ্য শুক্রবার জানিয়েছে তাদের কিছু কিছু খেলোয়াড় এখনো নেগেটিভ প্রমাণিত হননি।

শুক্রবার ইন্সটাগ্রামে ৫১ বছর বয়সী মালদিনি জানিয়েছেন, ‘সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কিন্তু কোনোভাবেই ফুটবল শুরু না করার সিদ্ধান্ত সঠিক হতে পারেনা। ফ্রান্স মৌসুম শেষ করে দেবার ঘোষণায় ভুল করেছে। কিন্তু আমরা সরকারের সিদ্ধান্ত মেনে সবকিছু গ্রহণ করে নিব। এখনো সবকিছু নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে।’

ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লোম্বার্দি করোনাভাইরাসে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউরোপের সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দেখেছে এই শহরটি। মঙ্গলবার থেকে অনুশীলন শুরুর ঘোষণা দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাস। যদিও তাদের সবচেয়ে বড় তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল থকে ফিরে দুই সপ্তাহের কোয়ারান্টাইনে আছেন। মিলান আগামী সপ্তাহের শুরুতে সুইডিশ তারকা জ্লাটান ইব্রাহিমোভিচের ফেরার অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ