1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

বিদেশী কূটনীতিকরা রাজনীতির মহড়ায় চলে গেছেন : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩২ Time View

গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে ঢাকায় নিযুক্ত সাতজন বিদেশী রাষ্ট্রদূতের বিবৃতির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ড.  এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশী কূটনীতিকরা জটলা করে ওই বিবৃতি দিয়েছেন। যেটা পৃথিবীর কোথাও হয় না। তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন।আজ শনিবার (৯ মে) গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।ড. মোমেন বলেন, বিদেশী কূটনীতিকরা জটলা করে যে বিবৃতি দিয়েছেন, সেটা পৃথিবীর কোথাও আমরা দেখিনি। এটা খুবই দুঃখজনক। আমি খুবই খুশি হতাম তারা যদি জটলা পাকিয়ে বিবৃতি দিয়ে বলতেন, রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ করা উচিত।তিনি বলেন, তাদের যদি কোনো কথা থাকে আমাদের জানাতে পারতেন। তবে সেটা না করে জটলা পাকিয়ে বিবৃতি দিয়েছেন। তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন। তারা কী এখানে রাজনীতি করবেন? তারা কী এদেশে ইলেকশন করবেন? নাকি অন্য কোন কিছু? আমি আশা করবো তারা তাদের প্রটোকল মানবেন। সেভাবেই কাজ করবেন।এর আগে গত ৭ মে করোনা ভাইরাস মহামারী চলাকালে বাস্তবভিত্তিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন ঢাকায় নিযুক্ত সাতজন বিদেশী রাষ্ট্রদূত। তারা নিজ নিজ টুইটার থেকে এ নিয়ে টুইট করেন ।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক, সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা শ্লাইটার, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসন, নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারিভারওয়েজ টু্ইটারে মত প্রকাশের স্বাধীনতায় জোর দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ