1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

ফেরিঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৪ Time View

পোশাক কারখানা ও দোকানপাট খোলার ঘোষণায় লকডাউন উপেক্ষা করে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছে মানুষ। আজও দেশের বিভিন্ন ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। আজ শনিবার ভোর থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিঘাটে ঢাকাগামী মানুষের ভিড়। ফেরিতে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে তারা পদ্মা পাড়ি দেন।তবে, গণপরিবহন সংকট থাকায় চরম বিপাকে পড়েন যাত্রীরা। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তারা। বিভিন্ন জেলা থেকে যাত্রীরা রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এলেও প্রশাসন থেকে ঢাকা প্রবেশে কোনো বাধা দেয়া হয়নি। তবে দৌলতদিয়া ঘাট এলাকায় সেনাবাহিনীর টহল দেখা গেছে।  মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও যাত্রীর চাপ। বেড়েছে ছোট যানবাহন ও পণ্যবাহী ট্রাক। গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্পপথে যাত্রীরা ঢাকার পথে।ভোলার ইলিশা ফেরিঘাটেও ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। সকাল থেকেই  ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামগামী কর্মজীবী ও শ্রমিকরা ফেরিঘাটে ভিড় জমায়।  লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে পারাপার হচ্ছে যাত্রীরা।  প্রায় প্রতিটি ফেরিঘাটে যাত্রীদের গাদাগাদি করে ওঠানামা করতে দেখা গেছে। সামাজিক দূরত্ব না মানায় করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ