1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

দেশের সকল কারাগারে ‘ভাইরাস জিরো’ স্প্রে করার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৩ Time View

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কারা কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। দেশের সকল  কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কোরিয়া থেকে আমদানি করা নতুন মেডিসিন ‘ভাইরাস জিরো’ স্প্রে করা হবে কারাগারে। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দেশের সকল কারাগারে আইসিআরসির গাড়িতে করে ভাইরাস জিরো স্প্রে পাঠানো হয়েছে। সেসব সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য কারা অধিদপ্তরের সব ডিআইজি ও কারা-কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন এসব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে তিনি বলেন, কারাবন্দিদের সুরক্ষায় নানামুখি উদ্যোগও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কারাগারে এরই মধ্যে নতুন যে বন্দি আসছে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রেখে সুস্থতা নিশ্চিত করে তারপর অন্য বন্দিদের সঙ্গে রাখা হচ্ছে। এ ছাড়া করোনার কোনো আলামত বা উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে তার জন্য এবং তার আশপাশে যারা আছে সবাইকে আলাদা করে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার চেয়েও বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, ইতিমধ্যে কারাগারে ৮টা আইসোলেশন সেন্টার করা হয়েছে। তবে বন্দিদের মধ্যে এখনও কোনো করোনা পজিটিভ পাওয়া যায়নি। শুধুমাত্র ঢাকা মেডিক্যালে যেসব কারারক্ষী দায়িত্ব পালন করেন তাদের ২০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারাগার ও কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি উল্লেখ করে কর্নেল আবরার হোসেন বলেন, এ বিষয়ে আমরা ‘ভাইরাস জিরো’ নামে নতুন একটা দামি মেডিসিন কোরিয়া থেকে আমদানি করেছি। সেটা দেশের সব কারাগারে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ