1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

রমজান উপলক্ষে ইফতারের জন্য আর্থিক সহায়তা ওজিলের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৫২ Time View

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দুস্থদের খাদ্য ও ইফতারের জন্য আর্থিক সহায়তা দিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ আর্সেনাল ও জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিল।

সিরিয়া ও তুরস্কের মুসলমানদের ইফতার, সন্ধ্যার খাবার ও সেহরির জন্য ৮০ হাজার পাউন্ড প্রদান করেছেন ওজিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৬ লাখ টাকা।

এতে সিরিয়া ও তুরস্কে প্রায় ১৬ হাজার মানুষ ইফতার, সন্ধ্যার খাবার ও সেহরি করতে পারবেন। রমজানের পুরো মাস জুড়েই খাবারের ব্যবস্থা করেছেন ওজিল।

তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই টাকা দিয়ে খাদ্য ও ইফতার সামগ্রী কিনে অসহায়-দুস্থদের মাঝে বিতরন করা হবে।

এমন মহান উদ্যোগের জন্য ওজিলকে ধন্যবাদ দিয়েছেন তুরস্কের রেড ক্রিসেন্টের সভাপতি কেরেম কিনিক। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দুস্থ মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য ওজিলকে ধন্যবাদ। অতি শিগগিরই আমরা খাদ্য সামগ্রী ও ইফতার বন্টনের ব্যবস্থা করবো।’

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অসহায় জীবনযাপন করছেন দরিদ্ররা। তাদের পাশে দাঁড়ানো সকলেই কর্তব্য ও দায়িত্ব বলে মনে করেন ওজিল।

তিনি বলেন, ‘সকলেই এখন খুব গুরুত্বপূর্ণ সময় পার। দরিদ্রদের জন্য সময়টা খুবই ভয়ানক। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমার পক্ষে যা সম্ভব আমি করছি, আপনারাও এগিয়ে আসুন।’

৪২ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেন ওজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ