1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

করোনায় ১৫ দেশে ৪০৬ বাংলাদেশির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৬ Time View

করোনাভাইরাসের সংক্রমণে গত ৪৮ ঘন্টায় কয়েকটি দেশে অন্তত ১৪ জন বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ৫ জন করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে এবং সৌদি আরবে ৪ জন মারা গেছেন। নতুন করে মৃত্যুর ফলে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২৮ জন এবং সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি প্রাণ হারালেন করোনাভাইরাসে।

যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সেখানে করোনাভাইরাসে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু সম্পর্কে আজ শনিবার এ তথ্য পাওয়া গেছে।

গত ৪৮ ঘণ্টায় তিন দেশে ১৪ জনের মৃত্যুর পর এ পর্যন্ত বিশ্বের ১৫ দেশে ৪০৬ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেলেন। এঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২২৮, যুক্তরাজ্যে ৭৯, সৌদি আরবে ৫৫, ইতালিতে ৮, কানাডায় ৭, সংযুক্ত আরব আমিরাতে ৬, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেনে ২, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

Lifebuoy Soap
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসে বাংলাদেশের নাগরিকদের সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ৪৪৭ জনের নতুন করে শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন ১৭ হাজার ৫৪৮ জন। আক্রান্ত লোকজনের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের মধ্যে বাংলাদেশের নাগরিকের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ