1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

২৬০০ পরিবারকে ত্রাণ দিলেন পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২০
  • ৩১ Time View

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুই হাজার ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। মৌলভীবাজারে নিজ নির্বাচনী এলাকা বড়লেখা এবং জুড়ী উপজেলায় আজ শনিবার দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। 

এসময় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের বাড়িতে বাড়িতে প্রতি পরিবারে আট কেজি চাল, তিন কেজি আলু ও এক কেজি ডাল দেওয়া হয়। বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পরিবেশমন্ত্রীর সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন। 

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে বিত্তবানদের উদ্দেশ্যে পরিবেশ মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সঙ্গে চলমান থাকায় অসহায় মানুষদের বেশি করে সাহায্য করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এখনই সুযোগ। 

সরকারের পাশাপাশি নিজ নিজ ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের গরিব মানুষকে সাধ্যমতো সহায়তা করার জন্য স্থানীয় বিত্তবানদের প্রতি আহবান জানান পরিবেশমন্ত্রী। 

করোনাভাইরাস মোকাবিলায় অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার আহ্বানও জানান পরিবেশমন্ত্রী। 

এর আগে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার তিন হাজারের বেশি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ