1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

ভেন্টিলেটরে নেয়া ৯ জনের ৮ জনই মারা গেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১২ জন। এ নিয়ে মোট ২৪৫৬ জনের শরীরে করোনা ধরা পড়লো।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদ্প্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

অনলাইন বুলেটিনে বলা হয়, বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে যাদের ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাসযন্ত্র) সহায়তা নিতে হয়েছে তাদের প্রায় কাউকেই বাঁচানো যায়নি। আইসিইউ ও ভেন্টিলেটরে নেয়ার রোগীদের বিষয়ে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। এ পর্যন্ত যে ৯ জনকে ভেন্টিলেটরে নিতে হয়েছে তাদের ৮ জনই মারা গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আইসিইউয়ে ফলাফল ভালো পাওয়া যায়নি। অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ পর্যন্ত ভেন্টিলেটরে দেয়া ৯ জনের মধ্যে আটজনই মারা গেছেন।

তিনি বলেন, বিশেষজ্ঞরা অক্সিজেন থেরাপির ওপরে জোর বেশি দিচ্ছেন। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আরো সাড়ে ৩ হাজার নতুন অক্সিজেন বোতলের অর্ডার দেয়া হয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার অক্সিজেন বোতল মজুদ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ