1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

হোটেল ‘লা মেরিডিয়ান ঢাকা’ প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১২
  • ১৯৩ Time View

মেট্রো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড (বিএইচএল) সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এ চুক্তির আওতায় ঢাকার নিকুঞ্জতে একটি ৩০০ রুমের বিলাসবহুল হোটেল প্রতিষ্ঠার উদ্দেশ্যে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড প্রধান আয়োজক হিসেবে এর অর্থ যোগানে সহায়তা করছে।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আমিন আহমেদ এবং আইডিএলসি ফাইন্যান্সের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর সেলিম আর এফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের সময় বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আমিন আহমেদ বলেন, “বিশ্বের সর্ববৃহৎ হোটেল প্রতিষ্ঠান ও সর্বজনবিদিত হোটেল ব্র্যান্ড’র সহায়তায় এ নতুন হোটেলটি পরিচালিত হবে। এর ফলে বিদেশ থেকে বাংলাদেশ ভ্রমণকারীদের সেবার মান আরো বৃদ্ধি হবে।”

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড’র সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর সেলিম আর এফ হোসেন বলেন, “এরকম একটি উদ্যোগে মেট্রো গ্রুপের সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস এই হোটেলটি ঢাকার অর্থনেতিক কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করবে।”

বিএইচএল এর মালিকানাধীন এই নির্মাণাধীন হোটেলটি ২০১৩ সালের জুলাই মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে বলে মনে করছেন তারা। “লা মেরিডিয়ান” ব্র্যান্ডের আওতায় এই হোটেলটি পরিচালনা করবে স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস ওয়ার্ডওয়াইড ইনকর্পোরেটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ