1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঢাকায় আরো ৩৯ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ৩৯ জন। গতকাল ঢাকায় ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল এবং তার আগের দিন পর্যন্ত ঢাকার ৬৪ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানা গিয়েছিল। ফলে আজকের সর্বশেষ ৩৯ জনের তথ্য যোগ করে ঢাকায় ১২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেল।

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড ১৯) নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আজ বুধবার বেলা আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে ঢাকা মহানগরীর বাইরে ঢাকা জেলার একটি উপজেলার একজনের করোনা সংক্রমণের তথ্যও পাওয়া গেছে।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ২১৮ জন রোগী শনাক্ত হলো।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কেউ সুস্থ হয়ে ওঠেনি।

গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনকে পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত মোট পাঁচ হাজার ১৬৪ জনকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ