1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

প্রগতি ইন্ডাস্ট্রিজের এক কোটি টাকা অনুদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৫৬ Time View

দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন শিল্প প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে শিল্পসচিব মো. আবদুল হালিম চেকটি তুলে দেন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় শিল্প মন্ত্রণালয়।

বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. রইছ উদ্দিন ও প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুজ্জামান এই সময় উপস্থিত ছিলেন।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের একটি অটোমোবাইলস সংযোজনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬৬ সাল থেকে বাস, ট্রাক, জিপ, পিক-আপ, অ্যাম্বুলেন্স সংযোজন ও বাজারজাত করে আসছে। সম্প্রতি দেশে ডাবলকেবিন পিক-আপের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে জাপানের মিতসুবিশি করপোরেশনের কারিগরি সহযোগিতায় প্রগতি ইন্ডাস্ট্রিজ ডাবলকেবিন পিক-আপ সংযোজন শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের মিতসুবিশি কোম্পানির প্রতিনিধি এবং শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে ডাবলকেবিন পিক-আপ সংযোজনের এই স্বয়ংসম্পূর্ণ লাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পূর্ণ সক্ষমতায় ডাবলকেবিন পিক-আপ সংযোজন ও বাজারজাত করবে বলে আশা করা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ