1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ

‘বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে রোগীরা সেবা না পেলে ব্যবস্থা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৪০ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্রাইভেট চেম্বারগুলো থেকে রোগীরা সেবা না পেয়ে ফিরে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে করোনা শনাক্ত হওয়ার পর বেসরকারি হাসপাতালগুলো সেবা কম দিচ্ছে। ক্লিনিক ও চেম্বারগুলো অনেকাংশে বন্ধ আছে। কাজেই জাতির এই দুঃসময়ে আপনাদের পিছপা হওয়াটা যুক্তিযুক্ত নয়।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাস মোকাবেলায় সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শুধু জনগণকে আহ্বান জানাব, মাননীয় প্রধানমন্ত্রী যে কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাটি মেনে চলার জন্য। আপনারা বাসায় থাকার চেষ্টা করবেন এবং সেইভ ডিসটেন্স মেনটেইন করবেন।

তিনি বলেন, আপনারা অযথা ঘোরাফেরা করবেন না। যখন বাজারে যাবেন তখনও ভালো দূরত্ব বজায় রেখে কাজ করবেন। জটলা কখনও পাকাবেন না, কারণ জটলা পাকালেই সংক্রমণ বেড়ে যায়। আপনারা ঘরে বসে আল্লাহর নাম নেবেন। আপনারা যখন বাইরে যাবেন মাস্ক পরে বাইরে যাবেন। এটা আমাদের জন্য খুব ভালো হবে। এটাই বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন।

করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতি জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে যথেষ্ট পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট) রয়েছে। আমরা সকল হাসপাতালে পিপিই দিয়েছি এবং সবসময়ই পিপিই আমরা পেয়ে যাচ্ছি। আরেকটি বড় বিষয় হলো যে, পরীক্ষা করা। এখন আমাদের প্রায় ১৪-১৫টি জায়গায় পরীক্ষা শুরু হয়ে গেছে। আরও বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা করাটা খুবই জরুরি। আমরা আশা করি, সকলেই পরীক্ষা করার জন্য আসবেন।

এরপর দেশের করোনা ভাইরাস পরিস্থিতি, ব্যবস্থাপনা ও করণীয় সম্পর্কে প্রতিদিনের মতো বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ