1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

করোনা তহবিলে অর্ধেক বেতন দিচ্ছেন ৯১ জন প্রথম শ্রেণীর ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৫২ Time View

জাতীয় দলের ক্রিকেটারদের পর এবার করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে নামলেন দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটাররা। বিসিবির সঙ্গে চুক্তিতে থাকা ৯১ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেক দিচ্ছে কোয়াবের তহবিলে। গতকাল করোনাভাইরাসের প্রকোপের এই সময়ে সারাদেশের দুঃস্থদের জন্য সহায়তার জন্য এই তহবিল গঠন করছে কোয়াব।

বাংলাদেশের ঘরোয়া লিগে যারা খেলে থাকেন তাদের আর্থিক আয় খুবই কম। এজন্য গত বছর আন্দোলন-ধর্মঘটও হয়েছে। মূলত ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের কিছুটা আর্থিক নিরাপত্তার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে এই চুক্তি করে থাকে বিসিবি। তিনটি গ্রেডে তারা মাসিক পারিশ্রমিক পায় ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা।

এর আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ও সম্প্রতি জাতীয় দলে খেলা ২৭ ক্রিকেটার এর আগে তাদের এক মাসের বেতনের অর্ধেক দিয়েছেন করোনা তহবিলে। যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা। তবে কর কেটে রাখার পর তাদের সহায়তার অঙ্ক ২৬ লাখ টাকার মতো। এর বাইরে বেশ কয়েকজন জাতীয় দলের তারকা ব্যক্তি উদ্যোগে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। দিনমজুরদের চাল-ডাল-তেলও দিচ্ছেন ক্রিকেটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ