1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

যৌন হয়রানির অভিযোগে বেনাপোলে ৩ ছাত্র আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১২
  • ২৮৫ Time View

যৌন হয়রানির অভিযোগে বেনাপোল হাইস্কুল থেকে শনিবার দুপুরে ৩ ছাত্রকে আটকের পর পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষকরা।

আটকরা হলো- দশম শ্রেণির ছাত্র মাসুম (১৪), পাপ্পু (১৪) ও নবম শ্রেণির ছাত্র আসিব (১৩)।

শনিবার দুপুরে স্কুলের ভেতরে এ যৌন হয়রানির ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা গেছে, টিফিনের সময় ক্লাসরুমে এক ছাত্রী একা ছিল। এ সময় দশম শ্রেণির ছাত্র মাসুম ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়।

এ প্রস্তাব মেয়েটি প্রত্যাখ্যান করায় মাসুম তার বন্ধু পাপ্পু ও আসিবকে খবর দিয়ে ডেকে এনে মেয়েটিকে যৌন হয়রানি করে।

এ ঘটনার পর মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়। পরে মেয়েটির বাবা বিষয়টি শিক্ষকদের জানালে শিক্ষকরা ওই ৩ ছাত্রকে আটকের পর পুলিশের হাতে তুলে দেন।

এ বিসয়ে বেনাপোল হাইস্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন জানান, আটকরা বখাটে প্রকৃতির ছাত্র। এর আগেও একাধিকবার মেয়েদের উত্ত্যক্তের ঘটনা ঘটিয়েছে তারা। নিষেধ করা সত্ত্বেও ওই ছাত্ররা শিক্ষকদের ওপর চড়াও হয়।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্র মাসুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটির মুখে হাত দেয় সে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ