1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

করোনা মোকাবেলায় চীনের আগে এলো ভারতের সহায়তা সরঞ্জাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

করোনাভাইরাস মোকাবেলায় আগামীকাল বৃহস্পতিবার জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে চীন। তবে তার আগে আজ বুধবার ভারত সরকার বাংলাদেশের কাছে জরুরি চিকিৎসা সহায়তার একটি বড় চালান হস্তান্তর করছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন। ভারতের সহায়তা সামগ্রীর মধ্যে আছে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার।

ভারতীয় হাইকমিশনার জানান, করোনাভাইরাস বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ! ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে ১৫ মার্চ ২০২০ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দ একটি ভিডিও সম্মেলন করেন। এই অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারত ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে হস্তান্তর করেছে। এসকল সামগ্রী কোভিড-১৯ এর বিস্তার মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে।

সহায়তার এই প্রাথমিক জরুরি চালানটি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুসারে প্রাথমিকভাবে ভারতের এক কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায়। পরবর্তীতে, বাংলাদেশ সরকারসহ সার্কের বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরি তহবিলে অবদান রেখেছে।

সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের সেরা অনুশীলনগুলো বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের ডাক্তার এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ভিডিও সম্মেলন পরিচালনা করার প্রস্তুতিও চলছে।

ভারতীয় হাইকমিশন জানান, বন্ধু ও প্রতিবেশী হিসেবে প্রতিকূল সময়ে ভারত বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত। ভারত, বাংলাদেশ এবং অন্যান্য সার্ক দেশ ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ সংক্রমণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ