1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ছুটিতে সরকারি চাকরিজীবীদের পোস্টিং এলাকায় অবস্থান করার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

করোনাভাইরাস মোকাবেলার জরুরি পরিস্থিতিতে ঘোষিত সাধারণ ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই নিজ নিজ পোস্টিং এলাকায় অবস্থান করতে হবে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সোমবার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকছে দেশের সব অফিস-আদালতে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটি বা বন্ধকালীন অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, টানা ছুটি পেয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অনেকেই গ্রামের বাড়ি যেতে চাইছেন। তাই সরকারি কর্মকর্তাদের কর্মস্থল অর্থাৎ যার যে অঞ্চলে পোস্টিং সেখানেই অবস্থান করতে নির্দেশনা দেওয়া হল।

ওষুধ বা খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্প কারখানা, প্রতিষ্ঠান, বাজার, দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, গণপরিবহন ব্যতীত অন্যান্য জরুরি পরিবহন যেমন, ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি ইত্যাদি যথারীতি চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ