1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

মানুষের যেন ক্ষতি না হয় সেটা দেখা আমাদের দায়িত্ব : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

দেশের সকল অধঃস্থন (নিম্ন) আদালতে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য মামলার বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে রবিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান বিচারপতির সঙ্গে রবিবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পৃথকভাবে সাক্ষাতের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। এই সাক্ষাতের সময় আপিল বিভাগের অপরাপর বিচারপতিরা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী চলে যাবার পর এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করেন।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস উদ্ভূদ পরিস্থিতিতে এখন দেশের মানুষ যাতে আক্রান্ত না হয়, মানুষের যাতে ক্ষতি না হয় সেটা আমাদের দেখা দায়িত্ব।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করতে প্রধান বিচারপতি আসতে বলেছিলেন। বৈঠকে আপিল বিভাগের সিনিয়র বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকলেই পরিস্থিতির ব্যাপারে সারাক্ষণ মনিটরিং করব এবং এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমরা দেখেছি নিম্ন আদালতে লোক সমাগম অনেক হয়। ডব্লিউএইচও এবং সরকারও লোকসমাগম থেকে দূরে থাকতে বলেছে। একারণে প্রধান বিচারপতি হয়তো নিম্ন আদালত সমূহকে নির্দেশনা দেবেন। তিনি বলেন, আদালত হয়তো বন্ধ করা হবে না। কিন্তু জরুরি বিষয় ছাড়া লোক সমাগম এড়ানো যায় সে ব্যবস্থা হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। আগামী ২৬ মার্চের আগেই প্রধান বিচারপতি অপরাপর সহকর্মীদের (বিচারপতি) নিয়ে বসবেন। সরকার কি পদক্ষেপ নেয় তা দেখে ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রজ্ঞাপণে বলা হয়, ‘করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধঃস্থন (নিম্ন) আদালতসমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এজন্য দেশের অধঃস্থন আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করা আবশ্যক। এমতাবস্থায়, দেশের অধঃস্থন আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার জন্য নির্দেশ প্রদান করা হলো। প্রধান বিচারপতির আদেশক্রমে জারিকৃত এই সার্কূলার অবিলম্বে কার্যকর হবে।’

উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে কারাবন্দি আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করতে দেশের সকল অধস্তন আদালতের প্রতি নির্দেশ দেন। একইসঙ্গে আসামিদের কারাগারে রেখেই জামিন শুনানি করার নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ