1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ডিএসসিসি’র একটি ওয়ার্ডে খাবারের দোকান বন্ধের ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

করোনাভাইরাসের বিস্তার রোধে ছোট-বড় সব ধরনের খাবারের দোকান বন্ধ রাখার নোটিশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

গতকাল শনিবার (২১ মার্চ) ডিএসসিসি’র ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সাইদুল ইসলাম মাদবরের পক্ষ থেকে কাউন্সিলরের কার্যালয় থেকে নোটিশটি জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক হোটেল-রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটিসহ ছোট-বড় সব খাবারের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।

নোটিশে আরো বলা হয়েছে, হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, শাকসবজি ও মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়ার, মোবাইল ও মোবাইল রিচার্জের দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

এ নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ