1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

কোয়ারেন্টিনের নিয়ম জানতেন না ইয়োভিচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৬৬ Time View

২৮ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার কথা রিয়াল মাদ্রিদের সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচের। কিন্তু দুই দিন না যেতেই গত বুধবার বাইরে বেরিয়ে আসেন তিনি। প্রেমিকার জন্মদিন উদ্‌যাপন করতেই রাস্তায় বেরিয়েছিলেন। কিন্তু ধরা পড়ে যাওয়ায় এখন আছেন পুলিশের কড়া নজরদারিতে। এ ছাড়া কোয়ারেন্টিন শেষ না করে বাইরে বেরোনোর জন্য চারদিকে সমালোচনার তিরও ধেয়ে আসছে রিয়াল স্ট্রাইকারের দিকে।

এমনিতে করোনাভাইরাস পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছে। রিয়াল মাদ্রিদ থেকে ছুটি নিয়ে তাই সার্বিয়াতে ফিরেছেন। সার্বিয়ার নিয়ম অনুযায়ী তাঁকে ২৮ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার কথা। এই নিয়ম ভাঙার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন ইয়োভিচ। একই সঙ্গে তিনি বলেছেন, কোয়ারেন্টিনের নিয়মটা আসলে জানতেনই না ভালো করে।

ইয়োভিচ ঘর থেকে বেরোনোর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘নিয়মটা আমি ভালো করে জানতাম না বলেই ঘর থেকে বেরিয়েছি। জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি সত্যি কথাই বলছি যে নিয়মটা জানতাম না।’ নিয়মের কোন অংশটি জানতেন না সেই ব্যাখ্যাও দিয়েছেন ইয়োভিচ, ‘আমি যে দেশ (স্পেন) থেকে এসেছি, এমনকি ইতালিতেও কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা দিনে একবার ময়লা ফেলতে বাইরে যেতে পারে অথবা ফার্মেসি বা দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যেতে পারে। ইন্টারনেটে তো এগুলো দেখি আমরা।’

ইয়োভিচ ভেবেছিলেন সব দেশেই হোম কোয়ারেন্টিনের একই নিয়ম। তবে সবকিছুর পরও নিজের ভুলটা স্বীকার করে নিয়েছেন ইয়োভিচ, ‘এটা আমার ভুল যে ভালোভাবে খোঁজ নিইনি। তবে এটাও ঠিক যে কর্তৃপক্ষেরও উচিত শর্তগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া। বিশেষ করে যারা বিদেশ থেকে আসছে, তাদের বেলায় তো এটা করতেই হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ