1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শেয়ারবাজারে সূচক ও কোম্পানির দামের সর্বনিম্ন সীমা বেঁধে দিল নিয়ন্ত্রক সংস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪০ Time View

নতুন বিধান করে নিয়ন্ত্রক সংস্থা বলেছে, এখন থেকে শেয়ারের দাম নির্দিষ্ট একটি সীমার নিচে নামতে পারবে না। এ কারণে সূচকও নির্ধারিত একটি সীমার নিচে নামার পথ বন্ধ হয়ে গেল।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দরপতন ঠেকাতে বিশেষ এই ব্যবস্থা চালু করেছে। ইতিমধ্যে দুই স্টক এক্সচেঞ্জে এ বিধান কার্যকর হয়ে গেছে। নতুন এ বিধান মেনেই বেলা দুইটা থেকে দুই শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম শুরু হয়েছে। বেলা আড়াইটায় দেশের প্রধান শেয়ারবাজারের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭২ পয়েন্ট।

বিএসইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ কার্যদিবসের সর্বনিম্ন দামের গড়কে আজকের দিনের শুরুর দাম হিসেবে ধরা হয়েছে। এতে করে প্রায় সব শেয়ারেরই দাম লেনদেন শুরুর আগে গতকালের চেয়ে কয়েক শতাংশ বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ