1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ফিলিপাইনে সূচকের পতন ঠেকাতে পুঁজিবাজার বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫৮ Time View

করোনাভাইরাসের আতঙ্কে পুঁজিবাজারে পতন ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিপাইনে স্টক এক্সচেঞ্জের লেনদেন। গতকাল মঙ্গলবার থেকে দেশটির শেয়ারবাজারে লেনদেন বন্ধ আছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ প্রথমে অনির্দিষ্টকালের জন্য লেনদেন বন্ধ করে। তবে পরে জানানো হয়, কাল বৃহস্পতিবার থেকে আবার লেনদেন শুরু হবে। বন্ড মার্কেটে আজ থেকেই লেনদেন শুরু হয়েছে।

করোনার আতঙ্কে অনেক দেশের শেয়ারবাজারেই সূচক কমে সার্কিট ব্রেকার স্পর্শ করে ফেলছে। কিছুক্ষণ লেনদেন বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে। তবে ফিলিপাইনই প্রথম দেশ, যারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল।

করোনার আতঙ্কে গত কয়েক দিন বিশ্বপুঁজিবাজারের পাশাপাশি ফিলিপাইনের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। গত সোমবার দেশটির প্রধান সূচক পিএসইআই প্রায় ৮ শতাংশ কমে যায়। নেমে আসে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। ধারণা করা হচ্ছে, করোনার বিস্তার ঠেকানোর পাশাপাশি বড় ধসের ঝুঁকি এড়াতে শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন।

এর আগে গত সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে পুরো দেশে এক মাসের জন্য ‘লকডাউন’ ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ