1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫২ Time View

করোনাভাইরাস মহামারির প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষা করতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়ে বড় অর্থনীতির দেশগুলো। এর প্রভাবে আজ বুধবার এশিয়ার শেয়ারবাজার কিছুটা শান্ত হয়েছে। বাড়তে দেখা যাচ্ছে বেশ কয়েকটি সূচক। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সোমবার ভয়াবহ দরপতনের পর গতকাল মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। করোনার প্রভাব মোকাবিলা করতে ট্রাম্প প্রশাসনের এক লাখ কোটি ডলারের প্রণোদনা তহবিলের ঘোষণায় গতকাল ওয়ালস্ট্রিটের সূচকগুলো ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর প্রভাবে আজ সকাল থেকেই ইতিবাচক এশিয়ার শেয়ারবাজারও।

লেনদেনের শুরুতে জাপানের নিকেই ২২৫ বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ, চীনের সাংহাই কম্পোজিট বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।

গতকাল কমলেও আজ সকাল থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেশ স্থির আছে।

করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে এক লাখ কোটি ডলারের প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ২৫ হাজার কোটি ডলার নাগরিকদের সরাসরি অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে হোয়াইট হাউস। কী পরিমাণ অর্থের চেক একজন পাবেন, কার অগ্রাধিকার—এসব বিষয়েও আলোচনা চলছে। আর এর প্রভাবই পড়েছে শেয়ারবাজারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ