1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

করোনা রোধে বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান ঢাকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪১ Time View

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে সব দেশকে ‘ঐক্যবদ্ধ’ হতে এবং পরস্পরকে সহায়তা করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ সোমবার সন্ধ্যায় এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই আমরা একসাথে এ বৈশ্বিক মহামারির পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।’ তিনি বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য তাদের দেশের সহযোগিতাও কামনা করেন। সেই সঙ্গে এ প্রতিকূল সময়ে বিদেশে বাংলাদেশ মিশনগুলো যাতে তাদের দায়িত্ব পালন করতে পারে, সে জন্য সাহায্য করতে ঢাকার প্রতিনিধিদের মাধ্যমে বিদেশি সরকারগুলোর প্রতি আহ্বান জানান।

ব্রিফিংয়ে করোনাভাইরাস বিষয়ে এখন পর্যন্ত সরকারের নেওয়া সাময়িক সিদ্ধান্তগুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি কূটনীতিকদের আশ্বাস দেন, বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের এ দেশের মানুষজনের মতোই সমানভাবে দেখভাল করা হবে।

দেশে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন তিন রোগী শনাক্ত করার ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়ানো শুরু করেছে। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসের আটজন রোগী পাওয়া গেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ