1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

করোনা রোধে বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান ঢাকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৫১ Time View

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে সব দেশকে ‘ঐক্যবদ্ধ’ হতে এবং পরস্পরকে সহায়তা করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ সোমবার সন্ধ্যায় এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই আমরা একসাথে এ বৈশ্বিক মহামারির পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।’ তিনি বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য তাদের দেশের সহযোগিতাও কামনা করেন। সেই সঙ্গে এ প্রতিকূল সময়ে বিদেশে বাংলাদেশ মিশনগুলো যাতে তাদের দায়িত্ব পালন করতে পারে, সে জন্য সাহায্য করতে ঢাকার প্রতিনিধিদের মাধ্যমে বিদেশি সরকারগুলোর প্রতি আহ্বান জানান।

ব্রিফিংয়ে করোনাভাইরাস বিষয়ে এখন পর্যন্ত সরকারের নেওয়া সাময়িক সিদ্ধান্তগুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি কূটনীতিকদের আশ্বাস দেন, বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের এ দেশের মানুষজনের মতোই সমানভাবে দেখভাল করা হবে।

দেশে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন তিন রোগী শনাক্ত করার ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়ানো শুরু করেছে। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসের আটজন রোগী পাওয়া গেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ