1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নেইমারের দাম ৬৮০ কোটি কমাল পিএসজি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩৪ Time View

নেইমারের দাম নির্ধারণ করেছে পিএসজি। মৌসুম শেষে এ দামে তারা ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে রাজি

গুঞ্জনটা পুরোনো হলেও চাপা থাকছে না। কারণ খেলোয়াড়টি নেইমার আর ক্লাবটি বার্সেলোনা। এ নিয়ে কথা উঠলেই যে বিষয়টি আগে উঠে আসে, নেইমার বার্সেলোনায় ফিরছেন কবে? কিংবা নেইমার কি আদৌও বার্সায় ফিরতে পারবেন? এবার হয়তো তাঁর ক্যাম্প ন্যুতে ফেরার একটা সম্ভাবনা দেখা গেল। ব্রাজিলিয়ান তারকার দাম নির্ধারণ করেছে পিএসজি। এ মৌসুম শেষে ১৫০ মিলিয়ন ইউরো খরচায় কিনতে হবে নেইমারকে।

২০১৭ সালে বার্সা থেকে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় কেনে পিএসজি। অর্থাৎ নিজেদের কেনা দাম থেকে ৭২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮০ কোটি টাকা) কমিয়েছে তারা। এমন খবরই জানিয়েছেন ইএসপিএনের লিগ ওয়ান প্রতিবেদক হুলিয়েন লরেনস। ২০২০-২১ মৌসুম শুরুর আগে নেইমারকে ছাড়তেই দাম কমাল তারা। পিএসজিতে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আরও দুই বছর বাকি। কিন্তু বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই যাই যাই করছেন নেইমার। আর সেই গন্তব্যস্থানটি হলো বার্সা।

বার্সেলোনা এবার পিএসজির দামে রাজি থাকলে দুইয়ে দুইয়ে চার মিলতে পারে। এর আগে বার্সার কাছে নেইমারের দাম ২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল পিএসজি। কিন্তু এ দামে বার্সা রাজি হয়নি। পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো এখন ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে বার্সা ‘অথবা অন্য কোনো ক্লাবে’ বর্তমান দামে ছাড়তে রাজি। নেইমারকে ছেড়ে কিলিয়ান এমবাপ্পের ওপর মনোযোগ বাড়াতে চায় পিএসজি, ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফরোয়ার্ড ‘বিক্রির জন্য নয়’ বলে জানিয়েছে পিএসজি। বাজারে গুঞ্জন চলছে, এমবাপ্পেকে কিনতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদান তাঁর প্রতি বেশ আগ্রহী।

সংবাদমাধ্যমের খবর বার্সা এখনো নেইমারের পিছু ছুটছে। ব্রাজিলিয়ান তারকাকে ক্যাম্প ন্যুতে ফেরাতে চান ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ ও তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। এর আগে চেষ্টা করেও তারা পারেনি। পিএসজি এবার নেইমারের দাম কমিয়ে একটু নমনীয় হওয়ায় সুবিধা হলো বার্সার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ