1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে যমুনা ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট ইলিয়াস আলী গুম: জিয়াউল ও সাইফুরের তদন্ত প্রতিবেদন পেছাল ট্রাইব্যুনাল সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ অফিসিয়াল কারা মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের: রাসিক প্রশাসক বিদেশের কারাগারে ১৫ হাজারের বেশি বাংলাদেশি, মিলছে না পর্যাপ্ত সরকারি সহযোগিতা কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডে কমবে অর্থনৈতিক দুশ্চিন্তা: চিফ হুইপ

হাসপাতাল থেকে পালালেন মার্কিন দম্পতিসহ ৭ জন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৫৮ Time View

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে থাকা পাঁচ রোগী পালিয়ে গেছেন। একইভাবে পালিয়ে গেছেন এক মার্কিন দম্পতিও। এই ঘটনা ঘটেছে ভারতে।

প্রথম ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মহারাষ্ট্রের নাগপুরের মেয়ো হাসপাতালে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে একই দিনে কেরলের আলাপ্পুঝা জেলার একটি হাসপাতালে। শনিবারই অবশ্য দুই রাজ্যেরই পুলিশ তাঁদের খুঁজে বের করেছে।

জানা গেছে, শুক্রবার শরীরে করোনা ভাইরাসের লক্ষ্মণ নিয়ে মেয়ো হাসপাতালে গিয়েছিলেন পাঁচ রোগী। তাঁদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু রাতের মধ্যেই পাঁচজনই কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে যান নাগপুর তহসিল থানার এসআই এস সূর্যবংশী। প্রাথমিক জেরায় হাসপাতাল কর্মীরা পুলিশকে জানান, বিকেলের জলখাবার খেতে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেননি রোগীরা। তবে শনিবার সকালে তিনজন নিজেরাই ফের হাসপাতালে ফিরে যান। পাঁচজনের মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ এলেও বাকি চারজনের রিপোর্ট এখনও আসেনি। চতুর্থজনের খোঁজ চলছে। তাঁকেও দ্রুত হাসপাতালে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

জেলাপ্রশাসক রবীন্দ এইচ ঠাকরে বলেছেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের বাইরে এখন থেকে অতিরিক্ত সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে।

এদিকে, শুক্রবারই কেরালার আলাপ্পুঝা জেলার একটি হাসপাতাল থেকেও স্ক্রিনিং এড়িয়ে পালিয়ে যান করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি এক বিদেশি দম্পতি। মার্কিন নাগরিক হলেও ওই দম্পতি লন্ডনের বাসিন্দা বলে জানা গেছে।

জেলাশাসক জানিয়েছেন, ওই দম্পতি কোভিড–১৯ এ আক্রান্ত বলে সন্দেহ হওয়ায় তাঁদের স্ক্রিনিং করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্মীদের চোখ এড়িয়ে তাঁরা পালিয়ে যান। শুক্রবার গভীর রাতেই কোচি বিমানবন্দর থেকে ওই দম্পতিকে আটক করা হয়। তাঁদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ