1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটালেন আইজিপি সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির চার মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬২ সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ অভিযান শুরু জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

ইতালিফেরতদের সাথে একই ফ্লাইটে ১৬ বাংলাদেশি এসেছেন দুবাই থেকে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

করোনাভাইরাসে বিপর্যন্ত ইতালি থেকে ১২৬ জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটযোগে আজ সকাল সাড়ে ৮টার দিকে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তাদের সবাইকে পাশের আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। উল্লেখ্য, একই ফ্লাইটে মোট ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাকি ১৬ জন দুবাই থেকে ফ্লাইটে উঠেছেন বলে জানা গেছে।

ইতালিফেরতদের নিয়ে এমনিতেই আশঙ্কা রয়েছে। তাদের সঙ্গে একই ফ্লইটে আসার কারণে দুবাই থেকে বিমানে ওঠা অন্য যাত্রীরাও ঝুঁকিমুক্ত নন। কাজেই ইতালিফেরতদের সাথে তাদেরও স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ সকালে কালের কণ্ঠকে বলেন, ‘সেই ফ্লাইটে ১৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১২৬ জন ইতালি থেকে এসেছেন। তাদের হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।’

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, ‘১৪২ জন যাত্রী নিয়ে এমিরেটসের (ইকে ৫৮২) ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় আসে। সেই ফ্লাইটে যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হবে কি হবে না, সে পদক্ষেপ নেবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ