1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সংবিধানেই নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু :স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সংবিধানেই নারী-পুরুষের সমঅধিকারের বিষয়টি নিশ্চিত করে গেছেন। সংবিধানেই সকলের সমানাধিকার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সে দিকেই অগ্রসর হচ্ছে।

রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ ইয়াসমিন। বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক নাজমুন নেসা পিয়ারী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, একুশে পদকপ্রাপ্ত কবি হেলাল হাফিজ, প্রেস ক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভুইয়া, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ইমপালস হাসপাতালের পরিচালক জহির আল আমিন, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু নারীর উন্নয়নে নানুমুখী পদক্ষেপ নিয়েছিলেন। যা সংবিধানে প্রতিফলিত হয়েছে। যার একটি হচ্ছে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন। বর্তমানে নারীদের জন্য সংবিধানের ৫০টি আসন সংরক্ষিত রয়েছে। বর্তমানে ৭২ জন নারী সংসদে আছেন। তারা নারীর ক্ষমতায়নে কাজ করছেন।

তিনি আরো বলেন, উচ্চ আদালতসহ বিভিন্ন পেশায় নারীরা অনন্য ভূমিকা রাখছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার কোথাও নারীরা পিছিয়ে নেই। তাই বর্তমান বিশ্বে আমাদের নারী উন্নয়নও আলোচনায় রয়েছে।

ধর্ষণ প্রতিরোধে পরিবারকে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়ে ড. শিরীন শারমিন বলেন, ধর্ষণ সংগঠিত হওয়ার পর আইনের কঠোর প্রয়োগের কথা বলা হয়। কিন্তু ধর্ষণ যাতে না হয়, সেই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। এজন্য আমাদের পরিবার থেকে পরিবর্তন আসতে হবে। নারীর প্রতি শ্রদ্ধাশীল হিসেবে সন্তানদের গড়ে তুলতে হবে। সমাজে সচেতনতা বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ