1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সুউচ্চ ভবন অনুমোদনে সতর্কতা অবলম্বনের সুপারিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৫২ Time View

হাই রাইজ বিল্ডিং (সুউচ্চ ভবন) অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করা হচ্ছে কিনা তা তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ। বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম ও মুহিবুর রহমান মানিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, সুউচ্চ ভবন লির্মাণে ইলেকট্রিক সাব স্টেশন, অগ্নি নির্বাপক সিস্টেম, জরুরি হেলিকপ্টার ল্যান্ডিং ব্যবস্থাসহ ২৬ ধরণের সতর্কতামূলক ব্যবস্থা রাখার নির্দেশনা আছে। কিন্তু অধিকাংশ ভবন নির্মাণে সেই নির্দেশনা মানা হয় না। ফলে রাজধানীতে ঝুঁকি বাড়ছে। এ নিয়ে কমিটির সদস্য ক্ষোভ প্রকাশ করেন। তারা ঝুঁকি এড়াতে উচ্চ ভবনের অনুমোদনের ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার সুপারিশ করেন। এ ছাড়া বৈঠকে নকশা অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ প্রক্রিয়া বন্ধ ও ভিজিল্যান্স কার্যক্রম জোরদার করার তাগিদ দেওয়া হয়।

বৈঠকে রাজউকের বিভিন্ন প্রকল্প, নক্শা অনুমোদন নীতিমালা, অনুমোদনহীন নক্শায় নির্মিত ভবনের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা ও বিগত ৫ বছরের অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে রাজউকের অনিষ্পন্ন অডিট আপত্তিসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পন্ন করে কমিটিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ