1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

মাশরাফিকে বিদায়ী অভিনন্দন লঙ্কান থারাঙ্গার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৫০ Time View

গতকাল শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ দিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা। এই বিদায়বেলায় তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার সতীর্থ, ক্রিকেট বোর্ড আর দর্শকরা। বাংলাদেশের কোনো অধিনায়কের ভাগ্যে এমন বিদায় এর আগে জোটেনি। কিন্তু মাশরাফি ব্যতিক্রম। ৫০ ম্যাচ জয়ী বাংলাদেশের একমাত্র অধিনায়ক তো দেশের ক্রিকেটটাকে আজকের পর্যায়ে এনেছেন। যে কারণে শুভেচ্ছা তার প্রাপ্য। শুভেচ্ছা জানিয়েছেন লঙ্কান তারকা ক্রিকেটার উপুল থারাঙ্গাও।

মাশরাফি আর থারাঙ্গার মাঝে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। তাই ম্যাশের বিদায়ী ম্যাচের পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে প্রকাশিত হয় মাশরাফির প্রতি তার ভালোবাসার কথা। থারাঙ্গা লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধু, মাশরাফি বিন মুর্তজা। কী অসাধারণ একজন চ্যাম্পিয়ন তুমি! বিশ্বব্যাপী হাজার-হাজার মানুষকে উদ্বুদ্ধ করেছ প্রতিনিয়ত। আশা করি খুব শিগগিরই দেখা হবে আমাদের।’

এতদিন অধিনায়ক হিসেবে থাকলেও সবার কাছে তিনি ছিলেন ‘মাশরাফি ভাই’। দলের যে কারও খারাপ সময়ে এগিয়ে এসেছেন সবার আগে। পিঠে হাত রেখে অনুপ্রেরণা দিয়েছেন। যে কারণে আবালবৃদ্ধবনিতা, অধিনায়ক মাশরাফির বিদায়ে আপ্লুত হয়েছেন সবাই। বাংলাদেশের অধিনায়কদের সাফল্যের বিচারে মাশরাফি যে সবার ওপরে থাকবেন, সেটি নতুন করে বলার নেই। তবে পরিসংখ্যানের চেয়েও বড় অর্জন মানুষের ভালোবাসা- এতে তিনি নিজেকে যেন আরও ওপরে নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ