1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

একদম জয়ার মতো দেখতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৭২ Time View

বাংলাদেশ এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া তার অভিনয় দিয়ে শুধু বাংলাদেশের মানুষের মন জয় করেছেন এমন নয়, কলকাতাতেও রয়েছে তার ভক্ত দল। কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল থেকে শুরু করে অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। কলকাতার আবির চট্টোপাধ্যায় থেকে প্রসেনজিৎ সকলের সঙ্গেই জুটি বেঁধেছেন জয়া।

এবার সোশ্যাল মিডিয়ায় তার এমনই একটি ছবি বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি জয়া আহসান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ফটোশুটের ছবি শেয়ার করেন, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। ছবিতে দেখা গেছে, জয়ার পাশে বসে রয়েছেন আরেক জয়া। অর্থাৎ হুবহু তার মতোই দেখতে ওই নারী। অনেকেই ছবিটিকে এডিট বা ক্যামেরার কারসাজি বলে এড়িয়ে যেতে বলেছেন।

তবে বেশিরভাগই বলছেন– এত নিখুঁত এডিট কি সম্ভব? তারা জানতে চাইছেন, একদম জয়ার মতোই দেখতে কে এই নারী? জানা গেছে, ইনি আর কেউ নন, তিনি জয়ার বড় বোন। তার নাম কান্তা করিম। দুই বোনের মুখের এতটাই মিল– যে কেউ দেখে থমকে যাবেন। যমজ ভাববেন।

কান্তা করিম পেশায় অভিনেত্রী নন বলেই তাকে মিডিয়ায় দেখা যায়নি। তবে অভিনয়ে তার আগ্রহ রয়েছে বলে জানা গেছে। এমন খবরে দুই বোনকে একসঙ্গে পর্দায় দেখতে চাচ্ছেন ভক্তরা।

প্রসঙ্গত বাংলাদেশের পাশাপাশি কলকাতায় সুখ্যাতি রয়েছে জয়া আহসানের। কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল থেকে শুরু করে অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।

আবির চট্টোপাধ্যায় থেকে প্রসেনজিতের মতো বড়মাপের অভিনেতার বিপরীতেও অভিনয় করেছেন এই লাস্যময়ী বাংলাদেশি তারকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ